বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩

মৈনাকের ছবিতে মুনমুন, রাইমা, রিয়া

#টেলিভিশন, #বিনোদন | মৈনাকের ছবিতে মুনমুন, রাইমা, রিয়া |
ছবির নাম ‘কলকাতা কলিং’৷ তবে সেনসুয়াস সেন হতেই পারত৷ কারণ এই প্রথমবার পরিচালক মৈনাক ভৈমিকের  নতুন এই ছবির মধ্যে দিয়ে এক সঙ্গে দেখা যাবে মুনমুন সেন, রাইমা সেন, রিয়া সেনকে৷ শুধু তাই নয়, তিন মহিলাকে নিয়ে তিন প্রজন্মের গল্প বলবে মৈনাকের এই নতুন ছবি৷ ছবিতেও সেনেরা কিন্তু পরিবার ছাড়ছেন না৷ দুই বোন...

বৃদ্ধাকে বেঁধে ডাকাতি

#এপারবাংলা | বৃদ্ধাকে বেঁধে ডাকাতি | News Ticker, এপার বাংলা
বৃদ্ধাকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে। বুধবার সকালে ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসায় তাঁরা পুলিশকে খবর দেন। জানা গিয়েছে, ওই বৃদ্ধার বাড়ি থেকে নগদ সাড়ে আট লক্ষ টাকা ও ৩০ ভরি সোনা চুরি গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মোদী-কেজরিওয়াল জৌলুসহীন, বললেন শীলা

#এইদেশ | মোদী-কেজরিওয়াল জৌলুসহীন, বললেন শীলা | এই দেশ, রাজনীতি
ভোট দিতে এসে প্রত্যয়ী শোনাল দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে৷ সোমবার নয়াদিল্লির নির্মাণ ভবন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে এসে মোদী ও কেজরিওয়াল প্রসঙ্গে স্টেপ আউট করলেন তিনি৷ এদিন তিনি বলেন, ‘মোদী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলেও, এখানে তাঁর কোনও জৌলুস নেই৷’ অন্যদিকে আমআদমি পার্টির নেতা অ...