রবিবার, ৬ মার্চ, ২০১৬

পাঠানকোটের পুনরাবৃত্তি হবে পানাগড়ে?


কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এর মধ্যে আবার পানগড় সেনা ছাউনির ভিতর থেকে আটক হল ১ ব্যক্তি। পুলিশ জানায়, সন্দেহভাজন এই ব্যক্তির নাম মেহমুদ আলম। তাকে সেনা ছাউনির ভিতরে ঘোরাঘুরি

Minor Quake Strikes Nepal

Kathmandu: Fresh tremors measuring 4.0 on the Richter scale jolted Nepal's Sindhupalchowk district on Sunday morning. No casualties have been reported so far. According to the National Seismological Centre, the epicenter of the aftershock was near Lankuridanda,
Kathmandu Post reports.

বামেদের 'গণতন্ত্র বিরোধী' বললেন জেটলি



লখনউ: জেএনইউ বিতর্ক নিয়ে বামেদের সরাসরি আক্রমণ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বামেরা 'গণতন্ত্র বিরোধী' বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।

রবিবার মথুরায় বিজেপির যুব দলের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণ জেটলি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "কমিউনিস্ট পার্টি মহত্মা গান্ধীর বিরোধী এবং তাঁরা ভারতের স্বায়ত্তশাসন চায়নি।" তিনি আরও জানিয়েছেন যে স্বাধীনতার সময়ে বামেরা গণতন্ত্রের বিরোধীতা করেছিল। একইসঙ্গে বামেরা ভারতের হিংসাত্মক বিভেদে বিশ্বাসী ছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর আরও অভিযোগ, "বামেরা একমাত্র দল যারা ভারতের ইন্দিরা গান্ধীর জরুরী অবস্থা জারিকে সমর্থন জানিয়েছিল।" নাম না করে কংগ্রেস সহ সভাপতিকে উদ্দেশ্য করে জেটলি বলেছেন, "জেএনইউ নিয়ে দেশের প্রধান বিরোধী দল নোংরা রাজনীতি করছে।"

জামিন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা কানাইয়া কুমার জাতীয় পতাকা তুলে বলেছিলেন, 'ভারত মাতার জয়।' কানাইয়ার লাল ঝান্ডা ছেড়ে তেরঙ্গা তুলে 'ভারত মাতার জয়' বলার ঘটনাকে বিজেপির ভাবাদর্শগত জয় বলে চিহ্নিত করেছেন অরুণ জেটলি।