রবিবার, ৬ মার্চ, ২০১৬

৮৬ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল পাকিস্তান



ইসলামাবাদ:
৮৬ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল পাকিস্তান। রবিবারই এদের মুক্তি দিয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার এই ৮৬ জন মৎস্যজীবীকে ওয়াঘা সীমান্ত পার করে ভারতে পৌঁছে দেওয়া হবে বলেও পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। পাকিস্তানের তরফে ভারতে জঙ্গি প্রবেশের খবর দেওয়ার পর ভারতীয় মৎস্যজীবীদের মুক্তিদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, প্রায় পাঁচ মাস আগে আরব সাগর থেকে ৮৬ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে পাক উপকূল বাহিনী। জলসীমানা অতিক্রম করার অভিযোগেই এদের গ্রেফতার করা হয়েছে বলে পাকিস্তানের তরফে জানানো হয়। তারপর পাঁচ মাস কেটে গিয়েছে। পাকিস্তানের লান্ধি জেলেই বন্দি ছিল ৮৬ জন ভারতীয় মৎস্যজীবী। হঠাৎ করে রবিবার ধৃত সকল মৎস্যজীবীকেই মুক্তি দিল পাকিস্তান। এ ব্যাপারে লান্ধি জেলের সুপারিটেন্ডেন্ট জানিয়েছেন, ভালো ব্যবহারের জন্যই ভারতীয় মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হল।

সোমবারই প্রার্থী তালিকা প্রকাশ করবে বামফ্রন্ট


সোমবারই প্রার্থী তালিকা প্রকাশ করছে বামেরা। রবিবার এক নির্বাচনী জনসভা থেকে একথা জানালেন সিপিএম নেতা গৌতম দেব। এদিন তিনি বলেন, সোমবার আলিমুদ্দিন থেকে প্রকাশ করা হবে এই প্রার্থী তালিকা। কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার পরই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। বামেরাও এবার নেমে পড়েছে ময়দানে। তাদের প্রার্থী তালিকায় কোনও চমক রয়েছে কিনা সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞমহল। এবার নির্বাচনে ঘুরে দাঁড়াতে কাদের হাতিয়ার করতে চাইছে বামেরা, সেই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে।

শিবাজিয়ান্সের কাছে ২-০ হারল ইস্টবেঙ্গল





খেলা শেষ৷পুণের মাঠে হেরে গেল ইস্টবেঙ্গল৷
 
৬৬'- ফের গোল৷ ২-০ এগিয়ে গেল ডিএসকে৷২৫ গজ দূর থেকে জুয়ার কুয়েরোর দুর্দান্ত গোলে ব্যবধান বাড়াল ইস্টবেঙ্গল৷ 

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল৷
প্রথমার্ধের শেষে খেলার ফল ১-০৷

৮'-ডুহু পিয়েরের গোলে এগিয়ে গেল শিবাজিয়ান্স৷রেহনেশ-বেলোর ভুল বোঝাবুঝিতে গোল করে গেলেন অভিজ্ঞ ডুহু৷ 
ডিএসকে: সুব্রত, রালতে, সন্দেশ, সেনা, আমিরি, সুরচন্দ্র, মিলান, বলজিৎ, কিউরিও, ডুহু ও পেরিক৷
ইস্টবেঙ্গল: রেহনেশ, মেন্ডি, সৌমিক, অর্ণব, বেলো, রাহুল, তুলুঙ্গা, মেহতাব, অবিনাশ, ডং ও র‍্যান্টি৷