শ্রীনগর: গুজরাতে অনুপ্রবেশকারী জঙ্গিদের হদিশ এখনও মেলেনি। তবে জম্মু-কাশ্মীরে মিলেছে। তাদের ধরতে গুলির লড়াইও শুরু করেছে ভারতীয় জওয়ানরা।
জানা গিয়েছে, রবিবার জম্মু-কাশ্মীরের কুলগাঁও জেলার বুচরু এলাকার নাই বস্তিতে কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। তারপর জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হয়। একটি বাড়িতে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের ধরতে জওয়ানরা বাড়িটির চারপাশ ঘিরে ফেলেছে। বাকি জঙ্গিদের ধরতে গুলির লড়াই চালাচ্ছে সেনাবাহিনী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন