- এশিয়া সেরা হয়ে টি-২০ বিশ্বকাপে নামছে টিম ইন্ডিয়া৷এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত৷
- ছ’ বলে দু’টি ছক্কা ও একটি বাউন্ডারি-সহ ৬ বলে ২০ রান নিয়ে দ্রুত ম্যাচ শেষ করে দেন ধোনি৷তিনি যে ফুরিয়ে যাননি এদিন ফের প্রমাণ করলেন মাহি৷সুরেশ রায়না ও যুবরাজ সিংয়ের আগে ব্যাট করতে নেমে ম্যাচ ফিনিশ করেন ভারত অধিনায়ক৷
- বাংলাদেশকে আট উইকটে উড়িয়ে দিয়ে এশিয়া সেরা ভারত৷ সাত বল বাকি থাকতেই ড্যাং ড্যাং করে ম্যাচ জিতে নেয় ভারত৷ম্যাচের সেরা শিখর ধাওয়ান৷আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাংলাদেশের সাব্বির রহমান৷
- ১৪ তম ওভারের প্রথম বলেই ছক্কা মেরে ভারতের জয়ের পথ মসৃণ করেন অধিনায়ক ধোনি৷জয়ের জন্য পরের ওভারের অপেক্ষা করেননি মাহি৷আল-আমিন হোসেনের ওভারেই ২০ রান নিয়ে ম্যাচ শেষ করে দেন ধোনি৷
- ষষ্ঠ বার এশিয়া কাপ জেতার জন্য ভারতের দরকার ১২ বলে ১৯ রান৷
- ১০০ রানের গণ্ডি টপকাল ভারত৷
- ধাওয়ান আউট৷ ভারত ৯৯/২৷কোহলির সঙ্গে ক্রিজে ধোনি৷
- ১২ ওভার শেষে ভারতের রান এক উইকেটে ৯৭৷ জয়ের জন্য আর দরকার ১৮ বলে ২৪ রান৷ হাতে ন’ উইকেট৷ ধাওয়ান ৫৯, কোহলি ৩৭৷
- ধাওয়ানের পর বিরাট ধামাকা!
- হাফ-সেঞ্চুরি ধাওয়ানের৷
- ১০ ওভার শেষে ভারতের স্কোর ৭১/১৷ জয়ের জন্য ভারতের দরকার ৩০ বলে ৫০ রান৷
- ৬.৩ ওভারে ৫০ রানের গণ্ডি টপকাল ভারত৷
- ছ’ ওভার শেষে ভারতের স্কোর ৪৮/১৷ধাওয়ান ৩০ ও কোহলি ১৭৷
- পাঁচ ওভার শেষে ভারতের স্কোর এক উইকেটে ৩৩ রান৷
- ধাওয়ানের সঙ্গে ক্রিজে বিরাট কোহলি৷
- ভারতের প্রথম উইকেটের পতন৷রোহিত শর্মা আউট৷মাত্র এক রানে ডাগ-আউটে ফিরলেন ভারতের ডানহাতি ওপেনার৷
- ১২১ রান তাড়া করছে ভারত৷ক্রিজে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান৷
- ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর পাঁচ ওভারে ১২০৷সর্বোচ্চ স্কোর মাহমুদুল্লাহ ৩৩৷
- পাণ্ডিয়াকে দু’টি ছক্কা মারলেন মামুদুল্লাহ৷১৪ তম ওভারে ২১ রান তুলল বাংলাদেশ৷
- ১৪ ওভারে ১০০ রানের গণ্ডি টপকাল বাংলাদেশ৷
- প্রথম বলেই আউট অধিনায়ক মাশরাফি মোর্তাজা৷ ১২ ওভার শেষে বাংলাদেশ পাঁচ উইকেটে ৭৫৷
- রহিম আউট৷ বাংলাদেশ চার উইকেটে ৭৪৷
- ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬৮/৩৷
- শাকিব আউট৷ বাংলাদেশ তিন উইকেটে ৬৪৷
- আট ওভারে ৫০ রানের গণ্ডি টপকাল বাংলাদেশ৷ স্কোর দু’ উইকেটে ৫৮৷বাংলাদেশকে টানছেন শাকিব ও সাব্বির৷
- পাঁচ ওভার শেষে বাংলাদেশ দু’ উইকেটে ৩০৷
- চতুর্থ ওভারে নেহারের বলে ডাগ-আউটে ফিরলেন সরকার৷বাংলাদেশে এক উইকেটে ২৭৷
- তিন ওভার শেষে বাংলাদেশের রান ১৪৷ দারুণ ব্যাট করছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার৷
- প্রথম দু’ওভারে কোনও উইকেট না-হারিয়ে ১১ রান তুলল বাংলাদেশ৷
- অফ-স্পিনার অশ্বিনকে দিয়ে বোলিং ওপেন করালেন ভারত অধিনায়ক ধোনি৷প্রথম ওভারে রান দিলেন পাঁচ৷
- পাঁচ বার এশিয়া কাপ জিতেছে ভারত৷ কিন্তু বাংলাদেশ এখনও ট্রফির স্বাদ পায়নি৷
- শ্রীলঙ্কা ম্যাচের দল অপরিবর্তিত রাখল ভারত৷সুতরাং আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলার সুযোগ হলেও ফাইনালে নামা হচ্ছে না হরভজন সিং, ভুবনেশ্বর কুমার ও পবন নেগির৷দলে ফিরেলন আশিস নেহেরা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা৷
- টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির৷
- খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ৯ টায়৷ম্যাচ হবে ১৫ ওভারের৷ প্রতিটি বোলার সর্বাধিক তিন ওভার করে বল করতে পারবে৷
- এশিয়া কাপ ফাইনালের জন্য সুখবর৷
- এখনও প্রবল বৃষ্টি হচ্ছে৷মাঠের সবকটি ফ্লাডলাইটই জ্বলছে৷বৃষ্টি থামার কোনও লক্ষণই নেই৷মনে করা হচ্ছে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশে খেলা শুরু করা হতে পারে৷
- মীরপুরে প্রচণ্ড ঝড় বৃষ্টি৷প্রায় ১৭ মিনিট ধরে চলল ধুলো ঝড়৷আকাশ এখনও মেঘাচ্ছন্ন৷নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরেই খেলা শুরু হবে বলে খবর৷যদিও পুরোটাই নির্ভর করছে ম্যাচ রেফারিদের উপর৷তাঁরা মাঠের অবস্থা দেখেই খেলার সিদ্ধান্ত নেবেন৷
রবিবার, ৬ মার্চ, ২০১৬
ফাইনাল Live: ষষ্ঠবার এশিয়া সেরা ভারত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন