যৌন
শক্তি বাড়াতে আর দামী দামী ওষুধ গিলতে হবে না৷ রোদ পোহালেই বাড়বে পুরুষের
কামশক্তি৷ গবেষকেরা বলছেন এমনই তথ্য৷ অস্ট্রিয়ার গ্রাজ মেজিকেল বিশ্ববিদ্যালয়ের
গবেষকেরা জানিয়েছেন, পুরুষের রক্তে যৌন হরমোন টেস্টোস্টেরন ভিটামিন ডি-র মাধ্যমে
বৃদ্ধি পায়৷ আর ভিটামিন ডি-র প্রধান উৎস হল সূর্যালোক৷
ত্বকে
সূর্যালোকের প্রভাবে রক্তে ভিটামিন ডি এর মাত্রা বৃদ্ধি পায়৷ এছাড়াও ভিটামিন ডি
এর প্রধান উৎস হল মাছ এবং মাংস৷ এছাড়াও গবেষকেরা জানিয়েছেন, রক্তে প্রতি
মিলিলিটারে ভিটামিন ডি-র পরিমাণ যত বেশি হবে পুরুষের যৌন ক্ষমতা তত বাড়বে৷
গবেষণায়
দেখা গেছে সূর্যালোকের সাহায্যে পুরুষের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা প্রায় ৬৯
শতাংশ বৃদ্ধি পায়৷ পুরুষের যৌনতার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন৷
এই হরমোনটিই যৌন অঙ্গ, যৌনতার চরিত্র, শুক্রাণু উৎপাদন ও পুরুষের যৌন চাহিদাকে
নিয়ন্ত্রণ করে৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন