বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

শুভ নববর্ষ: পূর্ণার্থীদের ভিড় দক্ষিণেশ্বর-কালীঘাটে



কলকাতা ও ব্যারাকপুর:  বাংলা নববর্ষের প্রথমদিনেও গরমে নাজেহাল শহরবাসী। আর তা উপেক্ষা করেই বছরের প্রথমদিনে ভিড় উপচে পড়ছে দক্ষিণেশ্বর-কালীঘাটে। লক্ষ্মী-গণেশ হাতে নিয়ে চলছে হালখাতা পুজো। বেলা বাড়লে ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, ভিড়ের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়, সে কারণে দুজায়গাতেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণেশ্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরাও। একইভাবে কালীঘাটের নিরাপত্তায় রয়েছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। 

কোন মন্তব্য নেই: