বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

ভুটানে দুদিনের সফরে কেট-উইলিয়াম



থিম্পু: ভারতের পর ভুটানে রাজকীয় অতিথি হলেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট৷ ডিউক ও ডাচেস অব কেমব্রিজের ভুটান সফর এই প্রথম৷ ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিমান নামার পর ব্রিটিশ যুবরাজ ও তাঁর স্ত্রী যুবরানি কেটকে স্বাগত জানায় সেখানকার রাজপরিবার৷ বাচ্চা ছেলেমেয়েরা প্রথাগত ভুটিয়া পোশাক পরে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানায়৷ ব্রিটিশ রাজকীয় দম্পতির সঙ্গে সাক্ষাতের পর ভুটানরাজ জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক এবং রানি জেটসুন পেমা তাঁদের নৈশভোজে আমন্ত্রণ জানান৷ ভুটানের জাতীয় ক্রীড়া তিরন্দাজিও দেখানো হয় তাঁদের৷উইলিয়াম ও কেটের প্রথম ভুটান সফর উপলক্ষে থিম্পুর রাজপ্রাসাদ রং করা হয়েছে৷ প্রসঙ্গত কেটের মতোই ভুটানের রানি জেটসুনও সাধারণ পরিবারের সন্তান৷ নীল রক্তের প্রতিনিধি নন৷গত ফেব্রুয়ারিতেই তিনি মা-ও হয়েছে৷ ভুটানে দুদিন কাটাবেন ব্রিটিশ যুবরাজ আর যুবরানি৷ আর এই সফরেই ভুটানের দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত পবিত্র টাইগার্স নেস্ট মনাস্টারি দর্শনেও যাবেন তাঁরা৷

কোন মন্তব্য নেই: