নাগপুর: ফের হামলা কানহাইয়া কুমারের উপর। নাগপুরের একটি সভায় তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো-চপ্পল। বৃহস্পতিবার এই বিআর আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক সভায় এই ঘটনা ঘটে।
এদিন কানহাইয়া মঞ্চে আসার পরই কিছু লোকজন তাঁকে লক্ষ্য করে জুতো ছুঁড়তে শুরু করে। সেইসঙ্গে কানহাইয়ার বিরুদ্ধে স্লোগানও দিতে থাকে। এর জবাবে কানহাইয়া বলেন, ' জুতো ছুঁড়ে কি ধরনের দেশভক্তি দেখাতে চাইছেন?' এদিন সকালে কানহাইয়ার গাড়ি লক্ষ্য করে বজরঙ্গি দলের কিছু সদস্য হামলা করে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়েছে।
এর আগে হায়দরাবাদে একটি সেমিনারে জেএনইউ-এর ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন