ক্রমশ কোনঠাসা হচ্ছে ইসলামিক স্টেট। আর এটাই সুযোগ! এই সুযোগকে হাতছাড়া করতে নারাজ আমেরিকা। আইএসকে সম্পূর্ণ পর্যুদস্ত করতে সাইবার হামলা শুরু করে দিল মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর তরফে বলা হয়েছে, ওরা প্রচণ্ড চাপে রয়েছে। গত ছয়মাসের প্রতিটি সময়ে আমরা তাদের একটা না একটা প্রতিরক্ষা ব্যুহ ধ্বংস করে দিয়েছি। ফলে আরও কোনঠাসা আইএস। ক্রমশ পিছু হঠছে তারা।
মার্কিন কমান্ডার জানিয়েছেন, আইএসের বিরুদ্ধে জোট বাহিনী আইএসকে সবদিক থেকে চেপে ধরেছে। এ ক্ষেত্রে সব ধরনের সামরিক সামর্থ্য ব্যবহার করা হচ্ছে। আইএসকে পরাজিত করতে সাইবার হামলাও চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন