বস্টন: বিখ্যাত অ্যাপোলো ১৫-র মহাকাশ অভিযানে তোলা ফটোর লেন্স নিলামে উঠল৷ ১৯৭১
সালের এই অভিযানে ১২ ইঞ্চি লম্বা জেইস টেল-টেসার ৫০০ মিলিমিটার এফ/৮ ক্যামেরার
লেন্স ব্যবহৃত হয়েছিল কক্ষপথে এবং চন্দ্রপৃষ্ঠে৷ নিলামদার আরআর অকশন কোম্পানির তরফ থেকে আশা
প্রকাশ করা হয়েছে, দরাদরিতে এই ক্যামেরা লেন্সের দাম পাঁচ লক্ষ ডলার উঠতে পারে৷একাত্তরের
চন্দ্রাভিযানে এই ক্যামেরার লেন্সটি ব্যবহার করেছিলেন অ্যাপোলো ১৫ মহাকাশযানের
অন্যতম নভোচর ডেভিড স্কট৷ এই লেন্সের সাহায্যে অন্তত তিনশ ছবি তুলেছিলেন তিনি৷
স্কটের বয়স এখন ৮৩৷ অশীতিপর এই মহাকাশচারী জানিয়েছেন, লেন্সটি তাঁকে স্মারক
হিসাবে দিয়েছিল নাসা৷
লেন্সটি বিশেষভাবে ডিজাইন করা হয় হ্যাসেলব্ল্যাড ইলেকট্রিক ডেটা ক্যামেরার
জন্য৷ রুপোর লেন্সটিতে বিশেষভাবে খোদাই করা আছে নাসার পার্ট নম্বর৷৷ নিলামদার
কোম্পানির তরফ থেকে এও জানানো হয়েছে যে, লেন্সটির রোটেশনাল পার্টে বিশেষ এক ধরনের
ট্যাব লাগানো হয়েছিল, যাতে স্পেসস্যুট পরেও মহাকাশে ফোকাস করার ক্ষেত্রে কোনও
অসুবিধা হত না স্কটের৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন