বেজিং: প্রচণ্ড ঝোড় হাওয়া। আর সেই হাওয়ার তেজ সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল একটি ক্রেন। ভেঙে পড়ে পাশে থাকা একটি দোতলা বাড়ির উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাড়িতে থাকা ১৮জনের। আহত আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার সময় ওই বাড়িটির ভিতরে ১৩৯ জন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। এদের অধিকাংশই দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও ১৮ জন নিহত ও ১৮ জন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন