বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

ভূমিকম্পে চিড় ধরেছে একাধিক প্যাগোডায়

ভূমিকম্পে জোর কেঁপে উঠলেও খুব একটা ক্ষতি হয়নি মায়ানমারে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কয়েকটি বাড়ি ও প্যাগোডায় চিড় ধরা ছাড়া আর তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি।

বুধবার সন্ধেয় ৬.৯ তীব্রতার ভূকম্পনে কেঁপে ওঠে মায়ানমার। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্প এতটাই জোরালো ছিল যে তা চিনে ও পূর্ব ও উত্তর ভারতের বড় অংশে অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উৎসস্থলের ১০০ কিলোমিটারের মধ্যেই ক্ষয়ক্ষতি সীমাবদ্ধ ছিল। কয়েকটি গ্রামে প্যাগোডাগুলির সামান্য ক্ষতি হয়েছে। তবে, কোনও প্রাণহানি ঘটেনি।

এদিকে, প্রতিবেশী বাংলাদেশ, ভারতেও ভাল মত ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশে ৮০ জনের মত আহত হয়েছেন। ভারতে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব রাজ্য মিলিয়ে মোট ১০ জন আহত হয়েছেন।

কোন মন্তব্য নেই: