ওয়াশিংটন: মেয়েদের শিক্ষিত করতে ভারতে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তার প্রশংসা করলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তিনি বলেন, স্কলারশিপ কিংবা মেন্টরশিপের মত সুযোগ করে দিয়ে নারীশিক্ষায় বড়সড় পদক্ষেপ নিচ্ছে ঘানা ও ভারতের মত দেশ।
ওয়াশিংটনে 'লেটস গার্ল লার্ন' নামে এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মিশেল ওবামা বলেন, 'ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে দেশের মেয়েদের শিক্ষিত করার ব্যবস্থা করুন। আর যেসব দেশে নারীশিক্ষা পর্যাপ্ত যেসব দেশ যেন অন্যান্য দেশের পাশে দাঁড়ায়।' এই অনুষ্ঠানেই ওয়ার্ল্ড ব্যাংক ঘোষণা করেন, নারীশিক্ষার জন্য আগামী পাঁচ বছরে ২.৫ বিলিয়ন ডলার দেওয়া হবে।
বক্তব্য রাখতে গিয়ে 'বেটি বাঁচাও বেটি পড়াও' অভিযানের কথা উল্লেখ করেন মিশেল। আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত অরুণ কে সিং-কে উদ্দেশ্য করে এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। অরুণ কে সিং বলেন, ২০১৭-র মধ্যে নারীশিক্ষার হার ৯০ শতাংশ করার উদ্দেশে এই অভিযান চালাচ্ছে ভারত সরকার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন