দক্ষিণ চিন সাগরে যৌথ টহল দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে বৈঠকে বসছে ফিলিপাইন এবং ভিয়েতনামের আধিকারিকরা। আগামী সপ্তাহেই এই বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে দুদেশের আধিকারিকদের। দক্ষিণ চিন সাগরে টহল দেওয়ার পাশাপাশি দুই দেশ নিজেদের মধ্যে যৌথ সামরিক মহড়া নিয়েও আলোচনা করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে দুই দেশের নয়া জোট চিনকে চাপে রাখতেই তৈরি হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
দক্ষিণ চিন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জে যখন বেজিং কৃত্রিম দ্বীপ তৈরি করছে তখন জোট গঠনের পথে এগিয়ে যাচ্ছে ফিলিপাইন এবং ভিয়েতনাম। উভয় দেশই স্পার্টলি দ্বীপপুঞ্জের ওপর মালিকানা দাবি করছে। অবশ্য যৌথ টহল এবং মহড়া নিয়ে আলোচনা করলেও তা বাস্তব হতে অনেকটাই সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তবে, এই সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে উভয় দেশ ইচ্ছুক বলে জানিয়েছেন দুদেশেরই আধিকারিকরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন