মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

ইপিএফে করের প্রস্তাবে পিছু হটল কেন্দ্র

ইপিএফে কর নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বাজেটের পর। অবশেষে পিছু হটল কেন্দ্র।

নয়াদিল্লি: চাপের মুখে অবশেষে পিছু হটল কেন্দ্র। বাজেটে ঘোষিত ইপিএফে কর চাপানোর প্রস্তাব প্রত্যাহার করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মঙ্গলবার লোকসভায় এই কর প্রত্যাহারের কথা ঘোষণা করলেন তিনি।
গত বাজেটে ১ এপ্রিল থেকে ইপিএফ-এ কর চাপানোর প্রস্তাব ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। যা নিয়ে দেশজুড়ে সমোলাচনার ঝড় ওঠে। বাধ্য হয়ে এই বিষয়ে হস্তক্ষেপ করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর এদিন কর প্রস্তাব প্রত্যাহারের ঘোষণা করলেন জেটলি। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি এই কর প্রত্যাহার করলেন বলে সূত্রের খবর। তবে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এবং বিরোধীদের সমালোচনার কথা মাথায় রেখেই ইপিএফে কর প্রস্তাব প্রত্যাহার করা হল বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান। যদিও তাঁর চাপেই সরকার এই কর প্রস্তাব প্রত্যাখান করল বলে দাবি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর।
জানা গিয়েছে, ইপিএফের সমস্ত টাকা তোলা হলে মোট টাকার একটি বড় অংশ কেন্দ্রীয় সরকারকে কর বাবদ দিতে হবে বলে এবারের বাজেটে ঘোষণা করেছিলেন অরুণ জেটলি। এর সমর্থনে তাঁর যুক্তি, পেনশন যোজনা প্রতি কর্মীদের আকৃষ্ট করার জন্য ওই করের প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও এই প্রস্তাব কেউ মেনে নিতে পারেনি। ইপিএফে কর প্রস্তাব ‘মধ্যবিত্ত-বিরোধী’ বলে তোপ দাগেন বিরোধীরা। এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি জানান তাঁরা।

এবার পুরুষদের জন্যও জন্মনিয়ন্ত্রক ওষুধ!


জন্মনিয়ন্ত্রণে মহিলাদের জন্যে জন্মনিয়ন্ত্রক ওষুধের ব্যবহার বহু আগে থেকেই চলে আসছে। এ ক্ষেত্রে পুরুষদের জন্যে বহুল প্রচলিত পদ্ধতিটি হল কন্ডমের ব্যবহার। কিন্তু এবার পুরুষদের জন্মনিয়ন্ত্রক ওষুধ নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। পুরুষদের পিল নিয়ে অন্তত দুটো প্রজেক্ট কাজ করে যাচ্ছে।পুরুষের শুক্রাণু পরিণত হওয়ার আগের অবস্থায় এর পিছনের লেজসদৃশ অংশ ও সামনের দিকে মাথার মতো গোলাকার অংশ হয়।

সোমবার, ৭ মার্চ, ২০১৬

নারী দিবসে পদযাত্রা মমতার



নারী দিবস থেকেই নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷এদিন শ্যামবাজার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন তিনি৷ওইদিনই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রচার করার কথা৷পরের দিন অর্থাৎ
৯ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদহে কর্মীসভা করার কথা৷১০ই মার্চ তিনি মুর্শিদাবাদে কর্মীসভা করবেন বলে জানা গিয়েছে৷