#এপারবাংলা | বর্ধনমান মেন লাইনে ফাটল | News Ticker, এপার বাংলা
ট্রেন লাইনে ফাটল ধরার জন্য ব্যহত হল ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে বর্ধমান-আসানসোল মেন লাইনে। মঙ্গলবার সকালে বর্ধমানের গলসি ও খানা ষ্টেশনের মাঝে এই ফাটল দেখা যায়। এই ঘটনার জেরে ব্যহত হয়েছে ওই লাইনের ট্রেন চলাচল। আটকে পড়েছে ওই লাইনের বেশ কয়েকটি ট্রেন। লাইনে দ্রুত মেরামতির কাজ চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন