#এপারবাংলা | পরপর ৭টি মন্দিরে চুরি | News Ticker, এপার বাংলা
সাতটি মন্দিরে পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানে। শনিবার রাতে বর্ধমানের জৌগ্রামে সাতটি মন্দিরে চুরি হয়। সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরগুলি থেকে মোট ৫ লক্ষ টাকার গয়না ও বিগ্রহ চুরি গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন