কলকাতা: রাজ্যে ভোট সন্ত্রাস অব্যাহত। একাধিক জায়গায় বিরোধীদের মারধরের অভিযোগ। এবার খোদ কলকাতায় সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করার অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূলের দিকে। যদিও ঘটনার সঙ্গে রাজনৈতিক উদ্দশ্যে তাদের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তবে এই বিষয় নিয়ে কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সিপিএম এই সাংসদ।
আজ কাশীপুর এলাকায় সিপিএম-কংগ্রেস জোট প্রার্থীর সমর্থনে প্রচার করতে যান ঋতব্রত। সেই সময় অপরদিক থেকে একটি তৃণমূলের মিছিল আসতে থাকে। সেই মিছিল থেকেই তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ ঋতব্রতর।
আজ কাশীপুর এলাকায় সিপিএম-কংগ্রেস জোট প্রার্থীর সমর্থনে প্রচার করতে যান ঋতব্রত। সেই সময় অপরদিক থেকে একটি তৃণমূলের মিছিল আসতে থাকে। সেই মিছিল থেকেই তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ ঋতব্রতর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন