কলকাতা: বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত-র বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। বৃ্স্পতিবার এমনটা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি।
এদিন শহরে বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীরা। ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। দফায় দফায় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাইদি জানান, অনুব্রত-র বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেবে কমিশন। তিনি আরও জানান, এদিন বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ জমা দিয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অভিযোগ তোলা হয়েছে। বিরোধী দলের নেতাদের বারবার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সব বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কমিশনার।
আগামী পর্যায়ে ভোটে ব্যবহার করা হবে ৮০০ কোম্পানি। ১৫০০ মোবাইল ইউনিট ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন