বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

ভোটের মুখে শ্লীলতাহানির ঘটনায় উত্তপ্ত মালদহ


স্টাফ রিপোর্টার, মালদহ: এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়াল৷ ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের ধর্মূটোলায়৷ অভিযুক্ত যুবকের নাম গৌতম মণ্ডল৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে প্রতিবেশী এক যুবক ওই গৃহবধূর উপর জোরপূর্বক চড়াও হয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।এমনকি ওই গৃহবধূ বাধা দিলে তাকে প্রচন্ড মারধর করে । জানা গিয়েছে, ওই সময় গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা । পুলিশ জানায় ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। ঘটনার পর এলাকার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা৷

কোন মন্তব্য নেই: