বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

উড়ালপুল ভিডিও: দিন্দাকে বাধা দেওয়ায় পথে নামছেন বুদ্ধিজীবীরা


কলকাতা: চিত্রশিল্পী সনাতন দিন্দার ভিডিও ইনস্টলেশন দেখানোয় বাধা দেওয়ার প্রতিবাদে পথে নামছেন শিল্পী-সাহিত্যিকরা৷ শুক্রবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে প্রতিবাদ সভা করবেন তাঁরা৷
মকবুল ফিদা হুসেনের জন্মশতবার্ষিকী গত মঙ্গলবার বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়া নিয়ে একটি ভিডিও ইনস্টলেশন দেখানোর আয়োজন করেছিলেন সনাতন দিন্দা৷ কিন্তু তাঁর অভিযোগ, সেই সময় অ্যাকাডেমি চত্বরে ঢুকে তৃণমূলের কিছু কর্মী তাঁকে হুমকি দেয়৷ এরপরই তাঁর শো বন্ধ করে দেওয়া হয়৷  দিন্দা জানিয়েছেন, কেরিয়ারে এই প্রথম তাঁকে এধরনের ঘটনার সম্মুখীন হতে হল৷
ইতোমধ্যেই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন সনাতন দিন্দা৷ তিনি জানিয়েছেন, শুক্রবারের অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে প্রতিবাদ করা ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনার প্রতিবাদ জানাবেন তিনি৷

কোন মন্তব্য নেই: