আইএস বাংলাদেশ প্রধানের নাম প্রকাশ্যে
ঢাকা: বাংলাদেশে বেশ ভালোভাবেই নিজেদের জাল বিস্তার করেছে ইসলামিক স্টেট। সম্প্রতি জঙ্গি সংগঠনটির মুখপত্র হিসেবে দাবি করে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে ইসলামিক স্টেটের বাংলাদেশ শাখা প্রধানের নাম। 'দাবিক' নামের ওই পত্রিকাতে প্রকাশিত তথ্য অনুযায়ী ইসলামিক স্টেট বাংলাদেশ শাখার দায়িত্বে আছেন আবু ইব্রাহিম আল-হানিফ'।
'দাবিকে'র চলতি মাসের সংখ্যায় প্রকাশিত হয়েছে তাঁর এক বিশাল সাক্ষাতকার। যদিও নাম ছাড়া আর কিছুই জানা যায়নি আইএসের বাংলাদেশ শাখা প্রধানের সম্পর্কে। যদিও তিনি বাংলাদেশের রাজনীতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনজিও, নাস্তিক, ধর্মনিরপেক্ষতাবাদী প্রভৃতি নানাবিধ বিষয়ে কথা বলেছেন। সেইসঙ্গে ধর্মনিরপেক্ষতাবাদীদের শায়েস্তা করতেও তিনি সক্ষম হয়েছেন বলেও দাবি করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের জামাতে ইসলামির নীচু স্তরের অনেকেই যোগ দিয়েছে ইসলামিক স্টেটে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন