বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

পছন্দের বার্থ পেতে এক ঘণ্টা ট্রেন দাঁড় করালেন বিধায়ক


মুম্বই: পছন্দের বার্থ পাওয়ার জন্য এক ঘণ্টা ট্রেন দাঁড় করিয়ে রাখলেন শিব সেনা নে বিধায়ক। ছত্রপতি শিবাজী স্টেশনে দাঁড় করিয়ে রাখা হল একটি এক্সপ্রেস ট্রেন। আর এই ঘটনায় জেরবার হতে হল প্রায় ২০০০ যাত্রীকে।


বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। দেবগিরি এক্সপ্রেসে সেকেন্ড এসি কোচে সাইড বার্থ পেয়েছিলেন শিবসেনা বিধায়ক হেমন্ত পাতিল। কিন্তু সেটা তাঁর না-পসন্দ। তাই পছন্দের বার্থ পেতে রাত ১০ টা পর্যন্ত আটকে রাখলেন ট্রেন। বারবার চেন টেনে ট্রেন থামিয়ে দেন তিনি। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় ঘণ্টাখানেক ধরে পাতিল ও তাঁর লোকজন ট্রেনটি থামিয়ে রাখে। ৯ টা ১০ মিনিটে ট্রেন ছড়ার কথা ছিল। রাত ১০ টায় ছাড়ে ট্রেনটি।

এই ঘটনায় ব্যবস্থা নিতে ফড়নবিস সরকারের কাছে আবেদন জানিয়েছে মহারাষ্ট্রের বিরোধীরা। রেল এই ঘটনায় তদন্ত করতে অস্বীকার করেছে, কারণ এতে তাদের কোনও দোষ নেই বলে দাবি জানিয়েছেন আধিকারিকরা। এর আগেও পাতিল এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। তাঁর জন্য এর আগে ছত্রপতি শিবাজী- ম্যাঙ্গালোর ও সিদ্ধেশ্বর এক্সপ্রেস ১৫ থেকে ২০ মিনিট লেট হয়েছিল।

কোন মন্তব্য নেই: