জলপাইগুড়ি; বুথে যাওয়ার আগেই অসুস্থ হলেন ১১ জন ভোট কর্মী। অসুস্থ ভোট কর্মীদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল থাকলেও বিকল্প হিসেবে রিজার্ভে থাকা ভোট কর্মীদের বুথে ডিউটিতে পাঠানো হয়েছে বলে জেলা নির্বাচনী দফতর সূত্রে জানানো হয়েছে।
জানা গিয়েছে শনিবার সকালে ভোটের কাজ করতে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ডিসি আর সি তে রিপোর্ট করার পরেই অসুস্থতাবোধ করেন ওই ১১ জন ভোট কর্মী। প্রথমে ডি সি আর সি তে থাকা ম্যাডিক্যাল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে তাদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানান, অসুস্থ ভোট কর্মীদের অধিকাংশই উচ্চ রক্তচাপ এবং উচ্চ ব্লাড সুগারের লক্ষণ দেখা গিয়েছে। তাদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। জেলার অতিরিক্ত জেলা শাসক অম্লান জ্যোতি সাহা বলেন। অসুস্থ ভোট কর্মীদের জায়গায় রিজার্ভে থাকা ভোটকর্মীদের পাঠানো হয়েছে। প্রতিটি বুথে ভোট কর্মীরা ঠিকঠাক ভাবে পৌছে গিয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন