বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

মাথা চাড়া দিচ্ছে জাল নোট, নবান্নে এনআইএ



কলকাতা:  রাজ্যে ক্রমশ মাথা চাড়া দিচ্ছে জাল নোট। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ, নেপাল থেকে ঢুকছে জাল নোট। ধাক্কা খাচ্ছে দেশের অর্থনীতি। সেখানে দাঁড়িয়ে নবান্নে বৈঠকে করলেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএর) আইজি ভিএসকে কৌমুদি। বৈঠক ছিলেন স্বরাষ্ট্রসচিব মলয় দে সহ অন্য কর্তারা।
কীভাবে বাংলাদেশ থেকে জাল নোট ভারতে ঢুকছে, তার বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। মালদহে কারা কারা এই ব্যাবসার সঙ্গে জড়িত, তা নিয়ে রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়। কীভাবে নোট কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো যায়, সে বিষয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে বলে খবর। প্রসঙ্গত কয়েকদিন আগেই শিয়ালদহ স্টেশন থেকে জাল নোট পাচারের সঙ্গে জড়িত এক বড় চাঁইকে গ্রেপ্তার করে এনআইএ। তার কাছ থেকে এ সম্পর্কে গুরুত্বপুর্ণ তথ্য মিলেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশের এমন বেশ কয়েকজনের নাম জানা গিয়েছে, যাদের মাধ্যমে জাল নোট ভারতে আসছে। সেই সমস্ত দিকই তারা খতিয়ে দেখতেই নবান্নে প্রশাসনের সঙ্গে বৈঠক এনআইএ আধিকারিকের।

কোন মন্তব্য নেই: