বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

'জীবনে এগিয়ে যেতে আমার প্রিয়াঙ্কাকে প্রয়োজন নেই'

নয়াদিল্লি: আমি যথেষ্ট স্বাবলম্বী। আমার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রিয়াঙ্কা গান্ধীর প্রয়োজন নেই। এমনটাই বললেন, সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢ়রার। তিনি উল্লেখ করেন, তাঁর নিজের যথেষ্ট রয়েছে ও বাবা-মা তাঁকে যথেষ্ট দিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রবার্ট বলেন, 'আমার জীবনে যা বাধা-বিপত্তি আসে, তা সরিয়ে দেওয়ার ক্ষমতা আমার রয়েছে। তার জন্য অন্য কাউকে প্রয়োজন হয় না।' 

১৯৯৭-তে প্রিয়াঙ্কার সঙ্গে রবার্টের বিয়ে হয়। তিনি বলেন, 'গত ২০ বছর ধরে গান্ধী পরিবারের সদস্য আমি। যদি কখনও মনে করি যে আমি কোনও তফাৎ তৈরি করতে পারব, সেদিনই রাজনীতিতে যোগ দেব।

সোনিয়া কিংবা রাহুল গান্ধীর জন্য প্রচারে নামতে দেখা গিয়েছে রবার্টকে। কিন্তু কখনও বক্তৃতা দেননি তিনি। জনসভায় গিয়ে রবার্টকে 'দামাত-শ্রী' বলে কটাক্ষ করেছিলেন মোদী। জমি বিতর্কে নাম উঠে এসেছে তাঁর। এমনকী হরিয়ানায় ক্ষমতায় আসার পর বঢ়রার সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি সরকার। এরপর ফেসবুকের মাধ্যমে একাধিক বার তো দিয়েছেন বঢ়রা। এদিন তিনি বলেন, 'যাই হয়ে যাক আমি কখনই আমার দেশ ছেড়ে কোথাও যাব না। আমার এদেশে থাকার অধিকার রয়েছে।'

কোন মন্তব্য নেই: