বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

উষ্ণতম এপ্রিলে এক সপ্তাহে উড়িষ্যায় মৃত ৩০

ভুবনেশ্বর: গত পাঁচ বছরে এটাই উষ্ণতম এপ্রিল। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। আর এই এপ্রিলে শুধুমাত্র উড়িষ্যায় মৃত্যু হল ৩০ জনের। আরও যত দিন এগোবে ততই গরম বাড়বে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে জলের অভাবে ডুবে রয়েছে দেশ। সারা দেশের মোট ৯১টি গুরুত্বপূর্ণ জলাধারের জলতল নেমে গিয়েছে ২৩ শতাংশ। যা ১০ বছরের মধ্যে সর্বনিম্ন বলে জানা গিয়েছে।


 উড়িষ্যায় বিভিন্ন জায়গায় তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। চলতি সপ্তাহে ভুবনেশ্বরের তাপমাত্রা ছুঁয়েছে ৪৫ ডিগ্রি। ২০ এপ্রিল পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উড়িষ্যার সরকার।

হায়দরাবাদে গত কয়েকদিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে তেলেঙ্গানা সরকার। এছাড়া দেশের একাধিক রাজ্যে খরা পরিস্থিতি তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই: