বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

অবাধ শান্তিপূর্ণ ভোটের দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সমাজ


কলকাতা:  কমিশন ঠিকঠাকভাবে নিজের ভূমিকা পালন করুক। মানুষ শান্তিতে ভোট দিতে পারছে না। চারদিকে অশান্তির পরিবেশ। অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে নাসিম জাইদির দ্বারস্থ নাগরিক সমাজ। কবি শঙ্খ ঘোষের নেতৃত্বে এদিন নাসিম জাইদির সঙ্গে দেখা করেন নাট্যকার কৌশিক সেন, শিক্ষাবীদ মিরাতুন নাহার, প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীদের দাবি, এই বিষয়ে কমিশন যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাগরিক সমাজের তরফে জানানো হয়, তৃণমূলের যেভাবে এবং যে ভাষায় হুমকি দিচ্ছেন তাতে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। তাঁর বিরুদ্ধে কমিশনের কাছে কড়া শান্তির দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে কলকাতায় ভোটের আগে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি শহরে মুখ্য নির্বাচনী আধিকারিকের ইস্তফাও দাবি জানিয়েছেন তারা। 

কোন মন্তব্য নেই: