লন্ডন: এই গরমে শরিফ
সাহেবের শরিফিয়ানা মেজাজ বজায় রাখা খুবই কঠিন হয়ে পড়ছে৷ একেবারে নিলামে উঠে
গিয়েছেন নাওয়াজ শরিফ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ও কোটিপতি ব্যবসায়ী
নাওয়াজ শরিফকে ই–কমার্স সাইটে বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছেন এক মার্কিন
নাগরিক৷ এই ব্যক্তি ই কমার্স সংস্থা ইবে-র গ্রাহক৷
শরিফকে বিক্রি করার
বিজ্ঞাপনটিতে তিনি লিখেছেন- অপদার্থ পাকিস্তানি প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফকে
বিক্রি করা হবে। তাঁর পরিবার দেশদ্রোহী এবং দুর্নীতিগ্রস্ত। শরিফ লন্ডন, মার্কিন
যুক্তরাষ্ট্র ও তুরস্ক-তে বেশি সময় কাটান৷ তাঁর সমস্ত ব্যবসা, সম্পত্তি ও পরিবার
লন্ডনে থাকা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে থাকতে চান।
একটা কিনলে আর একটা
ফ্রি এই যুক্তিতে ওই ব্যক্তির দেওয়া ক্যাপশনটি হল- নাওয়াজ শরিফকে কিনলে ফ্রি মিলবে
তাঁর ভাই শাহবাজ শরিফকে৷ তিনি পাক পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী৷
পাকিস্তানের
প্রধানমন্ত্রীকে কিনতে আগ্রহীর সংখ্যা কম নয়৷ বিজ্ঞাপনটি ভাইরাল হতেই শতাধিক
ব্যক্তি আগ্রহ দেখাচ্ছেন৷ শরিফের দামও বাড়ছে চড়চড়িয়ে৷ নিলামে তোলা শরিফ সাহেবকে কিনতে হবে লন্ডন
থেকেই৷ নিজের খরচেই নিয়ে যেতে হবে৷
পানামা পেপার্সে
দুর্নীতির সঙ্গে জড়িতদের যে তালিকা বের হয়েছে, তাতে নাওয়াজ শরিফ ও
তাঁর পরিবারের নামও এসেছে৷ এরই মাঝে স্বাস্থ্য পরীক্ষায় লন্ডন গিয়েছেন নাওয়াজ
শরিফ৷ স্বাস্থ্য পরীক্ষা করাবেন কি, কখন যে কোনও এক
অজ্ঞাত পরিচয় তাঁকে নিলামে বিক্রি করে দিল তা জানতেই পারলেন না ! ঘটনার জেরে আন্তর্জাতিক মহল সরগরম৷ হইহই করে
বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়েছে খোদ নাওয়াজের শহর লাহোরের অলিতে গলিতে৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন