নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কমিশন৷ বৃহস্পতিবার তাঁকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে৷ কমিশনের পক্ষ থেকে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘন্টায় সময় দেওয়া হয়েছে৷ তারমধ্যেই তাঁকে জবাবদিহি করতে হবে৷ সন্তোষজনক জবাব না হলে কমিশনে ব্যবস্থা গ্রহণ করবে৷
আসানসোলের এক সভায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ সেখানে তিনি আচরনবিধি লঙ্ঘন করে আসানসোলকে নয়া জেলা ঘোষণা করেছিলেন মমতা। সেই কারণেই শোকজ বলে জানা গিয়েছে।
অন্যদিকে, এর পরিপ্রেক্ষিতে আজ মমতা বলেন, যা বলেছি, বেশ করেছি। হাজার বার বলব। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। মমতার এই মন্তব্যে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে রাজ্যজুড়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন