শ্রীনগর: উসকানি ছড়ানো রুখতে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে৷ কোনও মোবাইল কোম্পানির তরফ থেকে এ ব্যাপারে কিছু জানানো না হলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজব রটানো বন্ধ করতেই এই পদক্ষেপ৷তবে এই রকম অবস্থা খুব বেশিক্ষণ থাকবে না৷
আগেই কুপওয়ারা, বারামুলা, বান্দিপোরা ও গান্ডেরবাল জেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল পরিষেবা প্রদানকারী কোম্পানি৷পরে শ্রীনগর সহ আরও কিছু এলাকাও তার আওতায় আসে৷
কাশ্মীরের কুপওয়ারা জেলায় মঙ্গলবার থেকে উত্তেজনা রয়েছে৷ এখনও পর্যন্ত বিভিন্ন হিংসাত্মক ঘটনায় সেখানে চারজনের মৃত্যু হয়েছে৷জখমের সংখ্যাও কম নয়৷ ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে ৷ যখন হান্দোয়ারা শহরে এক ছাত্রীর সঙ্গে জওয়ানরা অভব্য আচরণ করেছে, এই খবর রটার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত জনতা সেনা পিকেট আক্রমণ করে এবং জওয়ানদের গুলিতে দুজনের মৃত্যু হয়৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন