বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

প্রধানমন্ত্রীর ডিগ্রী নিয়েও তৈরি হল ধোঁয়াশা

প্রধানমন্ত্রীর ডিগ্রী নিয়েও তৈরি হল ধোঁয়াশা

নয়াদিল্লি: প্রশ্ন উঠল মোদীর ডিগ্রি নিয়ে। তথ্য জানার অধিকার আইনের আওতায় প্রধানমন্ত্রীর বিএ ডিগ্রি নিয়ে করা একটি প্রশ্নের উত্তর দিতে অস্বীআর করল দিল্লি বিশ্ববিদ্যালয়।  ফলে মোদীর স্নাতক ডিগ্রি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনে যে তথ্য জমা দিয়েছিলেন মোদী, তাতে জানা যায় তিনি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ডিসট্যান্স এডুকেশনে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। তাঁর বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। এর আগে আর একটি আরটিআই-তে প্রধানমন্ত্রীর স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে প্রশ্ন করা হলেও তার কোনও উত্তর পাওয়া যায়নি।

আরটিআই-তে দিল্লির এক বাসিন্দা দিল্লি বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞাসা করেন, ১৯৭৮ সালে কতজন বহিরাগত নরেন্দ্র মোদী নামে স্নাতক পাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সেই হিসেব খুঁজে বের করা খুব কঠিন। নাম ধরে সার্চ করা সম্ভব নয়।

কোন মন্তব্য নেই: