নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্ট বাবুল
হাওড়া: নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার রাতে হাওড়ার সালকিয়ায় রূপা গঙ্গোপাধ্যায়ের হয়ে প্রচারে এসে বাবুল বলেন, 'আমার কোনও বক্তব্য নেই। নির্বাচন কমিশন দৃঢ় হাতে সবকিছু মোকাবিলা করছে। আমরা মনে করছি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও কোনও না কোনও ব্যবস্থা নেওয়া হবে।'
পয়লা বৈশাখের সন্ধ্যায় গোলমোহর ময়দান থেকে পদযাত্রা করলেন হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। মিছিলে পা মেলালেন দলের সাংসদ বাবুল সুপ্রিয় এবং অন্যান্য নেতৃবৃন্দ। জিটি রোড, সালকিয়া চৌরাস্তা, পারিজাত সিনেমা হল স্টপেজ, বাবুডাঙ্গা, ধর্মতলা রোড, মালিপাচঘড়া হয়ে পদযাত্রা শেষ হয় বাধাঘাটে।
এদিন সন্ধ্যায় মিছিল শুরুর আগে দলের এক কর্মীকে মারধরের অভিযোগ তোলেন রূপা। এর প্রতিবাদে তিনি ওই কর্মীর হয়ে লিখিত অভিযোগ জানাতে লিলুয়া থানায় ছুটে আসেন। থানায় বসে ঘটনার এফ আই আর করেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন