বহরমপুর: অধীর চৌধুরির সভামঞ্চের নিচে বোমা রাখার অভিযোগ। তিনটি বোমা রাখা হয়েছিল বলে অভিযোগ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তবে যেগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি বোমা নয় বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সকালে মঞ্চের নিচে বোমাগুলি পড়ে থাকতে দেখা যায়। শিশুরা খেলতে গিয়ে এগুলি দেখতে পায় বলে অভিযোগ। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, শাসক দল নাশকতার ছক কষে ওই বোমাগুলি রেখে দিয়েছিল মঞ্চের নিচে। ওই মঞ্চেই বক্তব্য রাখার কথা অধীর চৌধুরীর। তার ঠিক আগেই বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ওই জিনিসগুলি থানায় নিয়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন