লিভারপুল -৪ বোরুসিয়া ডটমুন্ড-৩
লিভারপুল : ইউরোপা লিগে দুর্দান্তভাবে ফিরে এল লিভারপুল৷ দুর্দান্তভাবে ফিরে এসে জার্মানির দু’নম্বর দল বোরুসিয়া ডটমুন্ডকে ৪-৩ গোলে হারিয়ে দিল ক্লপের দল৷ সেইসঙ্গে দু’লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে ইউরোপা লিগের সেমিফাইনালে চলে গেল লিভারপুল৷
তবে এদিন ম্যাচের শুরুটা হয়েছিল অন্যভাবে৷ কখনই বোঝা যায়নি ম্যাচে ফিরে আসতে পারে লিভারপুল৷ বিরতির সময় দু’গোলে পিছিয়ে ছিল ক্লপের দল৷ ম্যাচের পাঁচ মিনিটে ও ন’মিনিটে পরপর দুটো গোল করে ডটমুন্ড৷ কিন্তু বিরতির পরেই ডি অরিজি গোল করে ব্যবধান কমান লিভারপুলের পক্ষে৷ কিন্তু এরপর ৫৭ মিনিটে এম রিউস গোল করে ডটমুন্ডকে ফের এগিয়ে দেন৷ ব্যবধান ৩-১ হয়ে যাওয়ার পরে লিভারপুলের জয় দূরের কথা, সমতা ফেরাতে পারবে কি না তা নিয়েও অনেকে সন্দিহান ছিলেন৷ কিন্তু ঘরের মাঠে নিজেদের দুর্দান্তভাবে মেলে ধরলেন লিভারপুলের ফুটবলাররা৷ ৬৬ মিনিটে ফেলিপে কুটিনহো, ৭৭ মিনিটে সাকো গোল করে দলকে সমতায় ফেরান৷ নির্ধারিত সময়েও ম্যাচের ফল ৩-৩ ছিল৷ অতিরিক্ত সময়ে ডি লভরেন গোল করে ক্লপের মুখে হাসি ফোটান৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন