নয়াদিল্লি: ভারতের সঙ্গে শান্তিপ্রক্রিয়া স্থগিত রয়েছে বলে মন্তব্য করেছিলেন ভারতের পাক রাষ্ট্রদূত আব্দুল বসিত। তার সপ্তাহখানেক পর পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া জানালেন, ভারতের সঙ্গে সবরকম আলোচনার পথ খোলাই রয়েছে। আলোচনাই সবথেকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
ভারত ও পাকিস্তানের সমঝোতার রাস্তা খোলা আছে কিনা সেবিষয়ে প্রশ্ন করা হলে ইসলামাবাদে এক সাংবাদিক বৈঠকে একথা জানান জাকারিয়া।
গত ৭ এপ্রিল শান্তিপ্রক্রিয়া স্থগিত থাকার কথা উল্লেখ করেছিলেন আব্দুল বসিত। এদিন তিনি জানিয়েছিলেন, আপাতত দইও দেশের মধ্যে কোনও বৈঠকের কথা নেই। শান্তিপ্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে দুই দেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। পাঠানকোটের হামলার জেরে সেই আলিচনা স্থগিত হয়ে যায়। হামলার দায় শিকার করে পাক জঙ্গি সংগঠন জয়শ-ই-মহম্মদ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন