বামনগাছি:
সৌরভ চৌধুরী হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হল ১২ জনকে। বেকসুর খালাস অনুপ তালুকদার। এলাকায় বেআইনি মদের কারবারের প্রতিবাদ করায় ২০১৪-র ৫ জুলাই খুন হন বামনগাছির ছাত্র সৌরভ চৌধুরী। পিটিয়ে খুন করা হয় সৌরভকে।
তারপর তাঁর দেহ ফেলে রাখা হয় রেল লাইনের উপর। বামনগাছি ও দত্তপুকুরের মাঝে রেললাইনের উপর থেকে উদ্ধার সৌরভের দেহাংশ। নৃশংস এই হত্যার ঘটনায় নিন্দার ঝয ওঠে।
কিছুদিন পর ঘটনায় মূল অভিযুক্ত শ্যামল কর্মকারকে গ্রেফতার করে পুলিশ। সেইসঙ্গে গ্রেফতার করা হয় বাকি আরও ১৩ জন অভিযুক্তকে। তবে তাদের মধ্যে উত্তম শিকারী বলে একজন রাজসাক্ষী হয়ে যায়। ফলে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। মামলার শুনানি শুরু হয় বারাসত আদালতে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, খুনের ষড়যন্ত্র ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় ৪৫ জনেরও বেশি মানুষের সাক্ষ্য নেওয়া হয়েছে। শুক্রবার আদালত কী রায় দেয়, সেদিকে তাকিয়ে বামনগাছির মানুষ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন