নয়াদিল্লি:
সবধরনের চর্বনযোগ্য তামাক বিক্রি বন্ধ হল রাজধানীতে। দিল্লিতে একবছরের
জন্য তামাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুটখা, পানমশালা, খৈনি কিংবা জরদা
বিক্রি বা কেনা নিষিদ্ধ ঘোষণা করল দিল্লি সরকার।
বৃহস্পতিবার খাদ্য সুরক্ষা দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবিষয়ে। প্যাকেটজাত নয়, এমন তামাক বিক্রিও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, গুটখা, পানমশলা, সুগন্ধধযুক্ত মশলা সহ সব চর্বনযোগ্য তামাক বিক্রি, তৈরি এক বছরের জন্য নিষিদ্ধ।
এর আগে ২০১২-র সেপ্টেম্বরে সিপ্রিম কোর্টের নির্দেশ মেনে একটি নির্দেশিকা জারি করেছিল দিল্লির স্বাস্থ্য দফতর। সেখানে গুটখা কথাটি ব্যবহৃত হওয়ায় দোকানদাররা আলাদা পাউচে গুটখা বিক্রি শুরু করেছিল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন