শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬

টিম স্পিরিটের প্রশংসা করছেন সিমিওনে


মাদ্রিদ : ছেলেদের প্রশংসায় পঞ্চমুখ অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে৷ বার্সেলোনার মতো দলকে হারানো মুখের কথা নয়৷  লিওনেল মেসি-নেইমারদের হারিয়ে সেমিফাইনালে উঠার পরে
উচ্ছ্বাসে-আবেগে ভেগে গিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ৷ এই জয়ের জন্য ছেলেদের কৃতিত্ব দিয়েছেন৷ টিম স্পিরিটের জন্যই জয় বলছেন তিনি৷ সেইসঙ্গে ছেলেদের সততারও প্রশংসা করেছেন মাদ্রিদ কোচ৷
সিমিওনে বলেন, ‘ এই ম্যাচ জেতার পরে আমরা পুণ্যলাভ করলাম৷ এই দলে অনেক সৎ ও পরিশ্রমী খেলোয়াড় রয়েছেন যারা ম্যাচ জিততে পারে৷ আবার হারতেও পারে৷ এটাই আমাদের শক্তি যোগাচ্ছে৷ ফের আমরা একবার প্রচণ্ড শক্তিশালী দলকে হারিয়েদিলাম৷ ’ একইসঙ্গে তিনি বলেন, ‘আমরা দুরন্ত একটা দলকে হারিয়ে ইতিহাস তৈরি করেছি৷ ছেলেরা এই ম্যাচে দুর্দান্তভাবে মেলে ধরেছে৷ ছেলেদের বডি ল্যাঙ্গুয়েঞ্জ বলে দিচ্ছে ওরা যেকোনও প্রতিপক্ষের জন্য তৈরি৷’

সেমিফাইনালে বায়ার্ন মিউনিথ, রিয়াল মাদ্রিদ বা ম্যাঞ্চেস্টার সিটির মতো প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে অ্যাটলেটিকোকে৷ তবে কোনও প্রতিপক্ষকেই হাল্কাভাবে নিচ্ছেন না সিমিওনে৷ প্রতিটি দলই সমান শক্তিশালী বলে মনে করছেন তিনি৷ তাই এখন থেকেই সেমিফাইনালের জন্য কড়া প্রস্তুতি নিতে শুরু করেছেন সিমিওনে৷

কোন মন্তব্য নেই: