হাওড়া:
আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে এবং ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হল তৃণমূল
কংগ্রেসের ২ সমর্থকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়ি
কালিতলা এলাকায়। অভিযোগের তির কংগ্রেসের বিরুদ্ধে।
জানা গিয়েছে, লক্ষ্মীরতনের হয়ে পোস্টার লাগানোর সময় সেখান দিয়ে সন্তোষ পাঠকের সমর্থনে মিছিল যাচ্ছিল। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, কংগ্রেসের হামলাকারীদের আক্রমণে ২জন তৃণমূল সমর্থকের মাথা ফেটে যায়। আহতদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাতেই মালিপাচঘড়া থানা ঘেরাও করে। এদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন সন্তোষের অনুগামীরা। পুলিশ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। আজ তোলা হবে হাওড়া আদালতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন