বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে গুলি, অভিযুক্ত তৃণমূল


কোচবিহার:  ফরওয়ার্ড ব্লক প্রার্থী নগেন রায়কে লক্ষ্য করে গুলি। যদিও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় গুলিটি। কোচবিহারের উত্তর বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী নগেনবাবু। ঘটনায় আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।  অভিযোগের তির তৃণমূলের দিকে।
বৃহস্পতিবার সকালে কারিশাল এলাকায় প্রচারে যান বাম প্রার্থী নগেন রায়। সঙ্গে ছিলেন ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক সৌম্যদীপ সরকার। অভিযোগ, আচমকাই ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এমন কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

কোন মন্তব্য নেই: