ঢাকা: মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে চট্টগ্রামে একটি শপিং কমপ্লেক্সসহ পাঁচটি ভবন হেলে পড়ছে। যদিও এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে শহরের বিভিন্ন এলাকায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছে অনেক মানুষ।
বুধবার রাত ৮টার ঠিক আগে থেকে থেকে সারাদেশে কম্পন অনুভূত হতে থাকে।ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমারে ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার গভীরে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানান, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন