কলকাতা: আজ রাম নবমী। গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে এই উৎসব। এই দিনটিতে ভগবান রামের পুজো করা হয়ে থাকে। মহিলারা এদিন ভগবান রামের উদ্দেশ্যে উপবাস করে থাকেন। সমস্ত রামের মন্দিরে চলছে বিশেষ পুজোপাঠ। এদিন রাজা দশরথ ও রাণী কৌশল্যার সন্তান দেবতা রামের জন্মগ্রহণ উদযাপন করা হয় ৷ পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর দশাবতারের এক অবতার হলেন রাম। হিন্দু উত্সবের মধ্যে রাম নবমী একটি গুরুত্বপূর্ণ উৎসব । অন্যদিকে, দক্ষিন ভারতে এই দিনে রাম ও সীতার বিবাহ হয়েছিল বলে মনে করা হয়। তাই মন্দিরে পুরোহিতরা এদিন বিবাহ অনুষ্ঠান ‘কল্যানতউৎসবম’ পালন করে। ভগবান রামের উদ্দেশ্যে উপবাস, পূজা, ভজন কীর্তন করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন