মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

মুসলিম মহিলাদের একাধিক স্বামী নয় কেন, প্রশ্ন হাইকোর্টে

যদি মুসলিম পুরুষদের চরবার বিয়ে করার অধিকার থাকতে পারে, তাহলে মুসলিম মহিলাদের কেন চারজন স্বামী থাকতে পারেন না? একটি মামলার শুনানিতে এমন প্রশ্ন তুলে আনলেন কেরল হাইকোর্টের বিচারপতি বি কমল পাশা।

তিনি আদালতে আরও বলেন, কোরানে বলা হয়েছিল মহিলা ও পুরুষ উভয়েই বিচ্ছেদ চাইতে পারে। কিন্তু কেন একজন মুসলিম মহিলার পক্ষে বিচ্ছেদ চাওয়াটা কষ্টের। ডেকান ক্রনিকলে প্রকাশিত খবর অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রোগ্রেসিভ উইমেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি রিট পিটিশন গ্রহণ করে। সেখানে শরিয়া আইন অনুযায়ী মুসলিম মহিলাদের প্রতি বৈষম্যের বিরোধিতা করা হয়েছে। বলা হয়েছে, শরিয়া আইন ইসলাম বিরোধী ও অসাংবিধানিক। গত বছর এই আইন খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টে বেঞ্চ গঠন করা হয়।

এই আইনে পরিবর্তন আনতে লড়াই করছে একটি সংস্থা।

চলন্ত ট্যাক্সিতে আপত্তিকর অবস্থায় ধৃত যুগল



হাওড়া: ট্যাক্সির মধ্যে আপত্তিকর অবস্থায় এক যুবক-যুবতীকে আটক করল হাওড়া থানার পুলিশ। সোমবার রাত ১০টা নাগাদ হাওড়ার মল্লিক ফটক এলাকা থেকে এদের আটক করা হয়। পথচলতি মানুষ ট্যাক্সির মধ্যে আপত্তিকর অবস্থায় এদের দেখে গাড়িটিকে আটকায়। খবর দেওয়া হয় হাওড়া থানায়। জনসমক্ষে এই ধরেনের অভব্যতা করার  অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ। আজ, মঙ্গলবার ধৃতদের আদালতে তুলবে পুলিশ৷

মহিলাদের কাছে ক্ষমা চাইলেন বিরাট



‘অ্যাংগ্রি ইয়ংম্যান’ ইমেজেই বরাবর পাওয়া যায় ভারতীয় দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে৷কিন্তু আন্তর্জাতিক নারী দিবসে অনেকটাই বিনয়ী দেশের এক নম্বর ব্যাটসম্যান৷
মঙ্গলবার টুইটারে প্রকাশ্যে ছবি দিয়ে ক্ষমা চেয়ে নিলেন তিনি৷স্বীকার করে নিলেন যে, অতীতে মহিলাদের সঙ্গে কখনও বোকার মতো আচরণ করেছেন বা কখনও অহেতুক চেঁচামেচি করে তাঁদের উপর রাগ দেখিয়েছেন৷সব ভুলে গিয়ে নতুন করে শুরু করার বার্তাই দিয়েছেন তিনি৷এখানে কী কোথাও সদ্য ‘এক্স’ হয়ে যাওয়া অনুষ্কার কাছেও সুকৌশলে ক্ষমা চাইলেন বিরাট?