সিউড়ি: রাজ্যরাজনীতিতে একেবারে নজিরবিহীন। বীরভূমের মানুষের কাছে তো অবশ্যই এই দৃশ্য কোনওদিন দেখেছেন কিনা মনেও পড়বে না। বীরভূমের যার নাম শুনে একঘাটে জলখায় বাঘে-গরুতে, আজ তিনিই কমিশনের নির্দেশে নজরবন্দি। বাড়ির সামনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
শুক্রবার রাতেই অনুব্রতর বাড়িতে চলে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়িতে কে আসছেন, কে বেরিয়ে যাচ্ছেন তার ওপরে নজর রাখছে বাহিনী। এমনকি, কেষ্টার প্রতি মুহূর্তের চলাফেরা ক্যামেরাবন্দি করা হচ্ছে।
শুক্রবার অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। রাতের মধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশ বীরভূম প্রশাসনের কাছে চলে যায়। নির্দেশ বলা হয়েছে অনুব্রতর সঙ্গে সারাক্ষণ থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাঁর প্রতিটি গতিবিধি ভিডিও রেকর্ডিং করা হবে। প্রতিটি গতিবিধির খবর কমিশনের জমা করা নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে থাকবেন ম্যাজিস্ট্রেট পর্যায়ের এক অধিকারিক। সেই মতো অনুব্রতর বাড়িতে চলে আসেন ১৮ জন জওয়ান, ম্যাজিস্ট্রেট পর্যায়ের এক আধিকারিক ও একজন ভিডিওগ্রাফার।
নজরবন্দির নির্দেশ শুনে অনুব্রত বলেন, আমি তো খুন করিনি। তা হলে কেন নজরবন্দি করল বুঝতে পারিছি না। নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি। আইন আইনের পথেই চলবে। এখনও পর্যন্ত কোনও কাজগপত্র পাইনি। কী জন্য নজরবন্দি করা হচ্ছে তা এখনও জানি না। এখন তো প্রচার শেষ। পার্টি অফিসে যাব। সমর্থকরা কাজ করবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন