ঢাকা:
বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনও অস্তিত্ব নেই৷ ফের
একই কথা জানিয়ে দিলেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান৷ আইএসের
মুখপত্র দাবিক-এ বাংলাদেশের জমি ব্যবহার করে ভারত ও মায়ানমারে আক্রমণের
কথা প্রকাশিত হয়েছে৷ সেখানে শেখ আবু ইব্রাহিম আল হানিফ নামে এক ব্যক্তির
সাক্ষাৎকার বলা হয়েছে আবু ইব্রাহিম বাংলাদেশ থেকেই ভারত ও মায়ানমারে
জঙ্গি অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত রূপ দেবে৷ বৈশাখী উৎসবের মাঝেই
দাবিক ম্যাগাজিনের প্রতিবেদনের জেরে ওপার বাংলায় তীব্র চাঞ্চল্য ছড়ায়৷
তার জেরে শুক্রবার ঢাকার ধানমণ্ডিতে নিজের বাসভবনে তড়িঘড়ি সাংবাদিক
সম্মেলন করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানে তিনি জানান, বাংলাদেশে
জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন