শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬

প্রেমের ফাঁদে খুন হাওড়ার যুবক




হাওড়া: এক যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার শ্যামপুরের গণেশপুরে। গত শুক্রবার থেকে আঠারো বছরের সুজন মাল নামে ওই যুবক নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে এলাকারই এক পুকুরে ভাসতে দেখা যায় তাঁর দেহ। স্থানীয় সূত্রে, জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে স্থানীয় একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ছেলেটি নিম্নজাতির হওয়ায় মেয়েটির বাড়ি থেকে আপত্তি জানানো হয় বহুবার।

এমনকি কিছুদিন আগে ঝামেলা পুলিশ পর্যন্ত গড়ায়। যুবকের বাড়ির লোকের সরাসরি অভিযোগ এনেছে ওই মেয়েটির পরিবারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে থানায়। এলাকা ক্ষুব্ধ লোকজন মেয়েটির বাড়ি ঘেরাও করে। এলাকায় পুলিশ পৌঁছলে তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। কারণ তাদের অভিযোগ পুলিশ মেয়েটির বাড়ির লোকের কথায় কাজ করছে এবং তাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। এলাকার অবস্থা এখনও থমথমে।

কোন মন্তব্য নেই: