বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

নাম না করে কেষ্টাকে বিঁধলেন ফ্রন্ট চেয়ারম্যান


ভোটের দিন বীরভূমে বিরোধীদের সব ভ্যানিশ করে দেওয়ার হুমকি দিয়েছেন অনুব্রত মন্ডল। এবার এনিয়ে নাম না করে অনুব্রতর কড়া সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বৃহস্পতিবার সকালে হাওড়ার অনিল বিশ্বাস ভবনে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমানবাবু বলেন, যারা এ ধরনের হুমকি দিচ্ছেন তারা গণতন্ত্র মানেন না। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারটা লিখেছি। ভ্যানিশ করে দেওয়ার কথা বলা মানে হচ্ছে গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস না করা। যিনি ভ্যানিশ করে দেওয়ার কথা বলেন তিনি গণতান্ত্রিক রীতিনীতি গণতান্ত্রিক পদ্ধতি এবং গণতান্ত্রিকভাবে মানুষের স্বাধীন মতপ্রকাশের অধিকার হরণ করার জন্য এ সব কথা বলছেন। তার কথা কেন মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং কোন অংশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এটা বুঝতে আমার খুব সমস্যা হয়।তিনি কখন কী বলেন এটা তো বোঝাই যায় না। তিনি তো রাজনীতির কথা বলেন না। হুমকির কথা বলেন।

কোন মন্তব্য নেই: