কলকাতা: স্টিংকাণ্ডে ৫ তৃণমূল সাংসদকে লোকসভার এথিক্স কমিটি নোটিশ দেওয়ায় যেন বাড়তি অক্সিজেন পেয়ে গেলেন বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং৷ এর ফলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার অস্ত্র এদিন তিনি কিছুটা পেয়েছেন তা তাঁর বক্তব্যেই শোনা গেল৷ ওই নোটিস পাঁচ সাংসদকে তাঁদের বক্তব্য লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে৷এঁরা হলেন সৌগত রায়,সুলতান আহমেদ,প্রসূন বন্দোপাধ্যায়,কাকলি ঘোষ দস্তিদার, শুভেন্দু অধিকারী৷এরই প্রেক্ষিতে সিদ্ধার্থ জানান, এটাকে হয়তো মমতা বন্দোপাধ্যায় বলবেন বিজেপির চক্রান্ত৷ আর ওঁনার নিজেকে বাঁচানোর কোনো উপায় নেই মুখোস খুলে গিয়েছে বলে মনে করেছেন এই বিজেপি নেতা৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন